প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহজুড়ে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক: ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ময়মনসিংহ জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শনিবার (৩ অক্টোবর) জেলার সব উপজেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দীন। জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্নতা শুধু প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হওয়া প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন ডেঙ্গু নিয়ন্ত্রণে ময়মনসিংহবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক খবর সারাক্ষণ